Showing posts with label Cultural Programs. Show all posts
Showing posts with label Cultural Programs. Show all posts

মহাসমারহে পালিত হল পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে মহাসমারহে কুমুদ সাহিত্য মেলা পালিত হল। অনুষ্ঠানের শুরু হয় কবি র ছবিতে মালা দিয়ে সম্মান জানান মেলা কমিটির তরফ থেকে মোল্লা জসিম উদ্দিন। কবির বাড়ীতেই অনুষ্ঠানের মঞ্চ তৈরী করা হয়।
    এদিন মঞ্চে ২৬ জন গুনি মানুষদের সংবর্ধিত করা হয়। সেইসাথে চারুচন্দ্র আর্ট সেন্টার এর পরিচালনায় পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর কবিতার উপর চিত্র আঁকালেন চিত্র শিল্পী দীপঙ্কর সমাদ্দার ও বিকাশ প্রধান। যামিনী রায় রত্ন এ সন্মানিত হলেন দীপঙ্কর সমাদ্দার। 
কুমুদরঞ্জন মল্লিক এর উপর আঁকা ছবিটি  সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত পান্ডব গোয়েন্দা খ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এর হাতে তুলে দেওয়া হয় এবং তারপর ছবিটি কুমুদরঞ্জন মল্লিক এর বাড়ীতে তার সংগ্রহশালাতে তুলে দেন সাংবাদিক ও কুমুদ সাহিত্য মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন।
সারাদিন ধরে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রখ্যাত বাচিক শিল্পী সোমা আইচ, স্মৃতিকণাভাদুরী, প্রদীপ ভট্টাচার্য অসাধারন সমবেত আবৃত্তি পাঠ করেন এবং তা প্রসংশিত হয়। উপস্থিত ছিলেন পান্ডব গোয়েন্দা খ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী সোনালী কাজী প্রমুখ। প্রাবন্ধিক স্নেহাশিস চক্রবর্তী, প্রকাশক নিগমানন্দ মন্ডল, কাঁথাশিল্পী মনিরুল হক, সাহিত্যিক ফারুক আহমেদ, শিক্ষাব্রতী শফিকুল ইসলাম প্রমুখ গুনী মানুষদের কে সন্মানিত করা হয়। 
     রাজ্য পরিবহন দপ্তর থেকে সেফ ড্রাইভ এর উপর মানুষ কে সচেতন করা হয় বেশ কয়েক খানি গান গেয়ে। লোকসংগীত শিল্পী রফিকুল ইসলাম খান সেফ ড্রাইভ নিয়ে গান পরিবেশন করেন। 
     এদিন মনন সাহিত্য সংগঠনের তরফে ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি ও অন্নভোগ করানো হয়। 
   সমাজসেবী সংগঠন সুসম্পর্ক এর তরফে ১০০ জন দুস্থ পড়ুয়াদের শিক্ষাসামগ্রী বিলি করেন অরবিন্দ সিংহ তিনি জানালেন সারা বছর পথ শিশুদের উন্নতি ও সুখ স্বাছন্দ নিয়ে কাজ করেন।
     ডক্টর আর এন ঘোষ মেমোরিয়াল সোসাইটির তরফে ২ জন কৃতিদের আর্থিক সাহায্য করা হয়। 
     এদিন পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর উপর স্মরণিকা প্রকাশ করা হয়।
Share:

শিবম ডান্স সেন্টার, সোদপুরের নবম তম বসন্ত উৎসব


সোদপুর পানিহাটি উদায়ন পল্লীতে ৭-ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেল শিবম ডান্স সেন্টার সোদপুরের নবম তম বসন্ত উৎসব।
যার মূল কর্নধার ছিলেন নৃত্য পরিচালক সৌমেন সাহা.। এবং সহযোগিতায় ছিল ছাত্র সংঘ গণপতি উৎসব কমিটি।। 

   নৃত্য, সঙ্গীত আবৃত্তি ও বেশ কিছু প্রান্তিক শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দের নৃত্যানুষ্ঠান এর মধ্য দিয়ে পালিত হল  এই দিনটি ।। উপস্থিত ছিলেন টলিউড এর বিশিষ্ট তারকারা এবং প্রশাসনিক কর্মকর্তা গন।। সবমিলয়ে জনজোয়ার এর মাধ্যমে দোল পূর্ণিমার আগে এই বসন্ত উৎসব টি পালিত হলো।








Share:

‘সেভ দ্য অরফানস’-এর শিশুদের নিয়ে এ এক অন্য বসন্ত -- অভিষেক মুখোপাধ্যায় and শ্রীকলোনী সুভাষ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে

এ এক অন্য বসন্ত। জন্মের পর বাবা-মায়ের স্নেহ-ভালবাসা পায়নি ওরা। মাতৃস্নেহ বা পিতৃস্নেহ থেকে বঞ্চিত সকলেই। পরিবার কি? তা জানা নেই। দুধের শিশুটির হয়ত ঠাঁই হয়েছিল কোনও এক আস্তাকুঁড়ে। এবার এইসকল শিশুদের বর্ণহীন জীবনে রঙিন বসন্তের উচ্ছ্বাস বয়ে নিয়ে এল দক্ষিণ কলকাতার যাদবপুরের এই ক্লাব সংগঠন। 
   শ্রীকলোনী সুভাষ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় বর্ণাঢ্য বসন্তোৎসব ‘রাঙিয়ে দিয়ে যাও’-এর। তবে এবারের উদ্যোগ কিছুটা ব্যতিক্রমী। 
   ‘সেভ দ্য অরফানস’-এর শিশুদের নিয়ে রঙের উৎসবে মেতে উঠলেন উদ্যোক্তারা।

 তাদের হাতে তুলে দেওয়া হল শিক্ষাসামগ্রী, পছন্দের চকলেট ও রং-পিচকারি। শিশুদের জন্য ছিল ভুরিভোজের আয়োজন। দোলের দিন সকলের মাঝে হইচই করে রং খেলে বেজায় খুশি ওরা। উদ্যোক্তারাও উচ্ছ্বসিত। 
  সংগঠনের পক্ষ থেকে অভিষেক মুখোপাধ্যায় জানান, “এই সকল নিষ্পাপ ফুলের মত শিশুদের নিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠার তৃপ্তি অতুলনীয়। বসন্তের রং মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।” 
    নগরকীর্তন, শিশুদের নৃত্যানুষ্ঠান, পারমিতা মজুমদারের সঙ্গীত পরিবেশন ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি ‘সেভ দ্য অরফানস’-এর খুদেদের নিয়ে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠার আনন্দ এলাকা জুড়ে।
      ‘রাঙিয়ে দিয়ে যাও’-এর মঞ্চে উপস্থিত হয়ে এহেন উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্টজনেরা। ছিলেন কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ, সমাজসেবী অতনু প্রসাদ মিত্র, মিসেস ইউনিভার্স অপ্সরা গুহ ঠাকুরতা, প্রমুখ।

Share:

Basanta Utsab celebrated by AMRA CHITROPREMI Photography Club


আমরা চিত্রপ্রেমী (ফটোগ্রাফি ক্লাব) এর পক্ষ থেকে গত ১লা মার্চ, ২০২০ (রবিবার) হয়ে গেল বসন্ত উৎসব (বিষে বিষ), উত্তর কলকাতার বাগবাজার গৌরিমাতা উদ্যানে। মনে হলো যেন চাঁদের হাট বসেছিল ওই মাঠে। মন্ত্রী, আমলা থেকে শুরু করে কলকাতার টলিউডের কলাকুশলীরা, মডেল ও উদ্যোগপতি থেকে শুরু করে ৬ থেকে ৬০ সব বয়সের মানুষরা ফুরফুরে রঙিন মন নিয়ে মাতোয়ারা ছিলেন এদের সাথে, যেন মনে হচ্ছিল আমার বয়স এখনো ১৬।
ক্লাব এর কর্ণধার ও মূল উদ্যোক্তা রাজীব মুখার্জী বললেন এই নিয়ে আমরা পঞ্চমবার এই বসন্ত উৎসব করলাম। তিন বার ময়দান সংলগ্ন অঞ্চলে ও আগের বার শ্যামবাজারের কাছে শ্যামপার্কে।
এই বছরে ক্লাব সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য আমরা কলকাতা করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর শ্রী পার্থ মিত্রর পরামর্শে এই  গৌরিমাতা উদ্যানে বসন্ত উৎসব করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বোরো তিন এর চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ মিত্র, মিসেস ওম্যান অফ ইউনিভার্স ২০১৯ দ্বিতীয় রানারআপ অপ্সরা গুহ ঠাকুরতা, অভিনেত্রী পায়েল মুখার্জী, বৃন্দা মুখার্জী, রিতিশা গাঙ্গুলি, রুমা ভদ্র, দেবস্মিতা ব্যানার্জী, সানা সিং, অনুপম চ্যাটার্জী, গুড্ডু, সৌমজিত ঘোষ, মেকআপ আর্টিস্ট গার্গী গুপ্ত, গার্গী সিং, পারমিতা নাগ ও অল ইন্ডিয়া মাইনরিটি ফেডারেশন এর চেয়ারম্যান ফরিদ  খান এছাড়া প্রচুর চিত্রগ্রাহক এবং সাধারণ মানুষরা। প্রায় জনা আটশো মানুষ মেতে উঠে ছিলেন একসাথে এই উৎসবে।





















Share:

বসন্ত উৎসব

উত্তর কলকাতা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে পশ্চিমবঙ্গ রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টস এর পরিচালনায় আয়োজিত হল বসন্ত উৎসব। 
   সংগঠনের শীর্ষকর্তা বাবু মান্নার নেতৃত্বে আয়োজিত বসন্ত উৎসবে ছিল এক গম্ভীর বার্তা। দেশজুড়ে সন্ত্রাস সৃষ্টিকারী নাগরিকত্ব আইনের বিরোধীতার সুর বাঁধা ছিল উৎসব প্রাঙ্গন জুড়ে।
    ‘নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর। বসন্তের রঙে হোক প্রতিজ্ঞা, কাগজ আমরা দেখাবো না।’ 
বসে আঁকো, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সেইসঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি বিশেষ পদযাত্রা সংগঠিত হয়। 
  এছাড়াও রবীন্দ্রনাথের তাসের দেশ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন উদ্যোক্তারা। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, বিধায়ক মালা সাহা, তরুণ সাহা, কৃষ্ণপ্রতাপ সিং, পুষ্পালি সিনহা, সীতা জয়সোয়ারা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। রঙের উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।


Share:

Audition of INDIAN DIVA MISS and MRS 2020

Kolkata Audition of INDIAN DIVA MISS and MRS 2020 was held with great fanfare on 29 Feb. eve at Central Mall, Newtown.  The esteemed jury panelists were Chef Joseph Uttam Gomes (Deputy Director - NIPS Hospitality Group), Ena Dutta (Fashion Blogger), Ms. Mitra Banerjee (Fashion Choreographer) and Pamita Sadhukhan (State Director for this event).
   The Guests of Honour included Abhishek Basu (eminent music director and world-class percussionist, winner of 'Dadasaheb Phalke', Kalakar, etc.),  Mrs Shoma Sarkar (Social. Activist), Pandit Mallar Ghosh and his wife Mrs Mallika Ghosh, differently-abled cricketer Suvro Joarder (Captain of Physically Challenged Indian Cricket Team).
   Pamita Sadhukhan informed that the sponsors of this event were Central Mall,  Voyla Jewelry, Grooming Partner - Salon the Beauty, Education Partner - NIPS Hospitality Group, Official Photographer- Rounick Sarkar, Anchor- Arijit Sen, TV Channel- News Today.







Share:

'Hello Kolkata' presents 'Music for Peace and Harmony'

'Hello Kolkata' (3D News, Events & Films), supported by SS Events, presented 3rd edition of 'Indo-Bangladesh Harmonica' at Okakura Bhawan, Salt Lake on 25th Feb. 'Music for Peace' was performed by Sarod Baba & Gayaki Mata, eminent musical geniuses. It was accompanied with 'Social Awareness Messages for Harmony', conceptualised and directed by Asish Basak.
  The thought-provoking messages were presented by IHRCCO, Sapney, Lions Club of Kolkata Sunshine, P&C Art Arena & PROFEX ITE.
   The special guests and awardees for the program included entrepreneur Subir Ghosh, Yoga-Guru Chandan Das, make-up expert Suhira Banerjee, upcoming talent Jasmine Mitra, vocal artist Parimal Malakar, fashion stylist Tina Dubey, social motivators Bilkes Perveen Chatterjee, Kiran Tiwari, Tiyasa Biswas, Charles Jha, Asif Khan, Moonmoon Ghosh, Ratan Jhawar, the Face of 'Hello Kolkata Ladies Club' Sangita Sinha, Farooque Malik, Ranjita Dutta Khan, dancers Indrani Ganguly & Reshmi Nayek, poet Dr. Sujata Chatterjee & others. 


Share:

Glimpses of 3rd edition of 'Indo-Bangladesh Harmonica', held at Okakura Bhawan, Salt Lake, presented by 'Hello Kolkata'.





Share:

Glimpses of 'Music for Peace and Harmony', ideated by Asish Basak, 'Hello Kolkata' at Okakura Bhawan on 25th Feb.
























Share:

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog